a cat is sitting on a chair

বৈজ্ঞানিক জ্ঞান আসলে কার নিয়ন্ত্রণে?

BD Feature, Writter

Author

Author's Avatar
BD Feature

Writter

Disclosure statement

I am a journalist .

https://theconversation.com/historic-ruling-finds-climate-change-imperils-all-forms-of-life-and-puts-laggard-nations-on-notice-261848
Link copied

আমরা সাধারণত মনে করি বিজ্ঞান নিরপেক্ষ, সার্বজনিক এবং মানবকল্যাণমুখী। কিন্তু বাস্তবে বৈজ্ঞানিক জ্ঞান কেবল তথ্য বা সত্য নয়-এটি ক্ষমতারও একটি রূপ। কোন গবেষণা দৃশ্যমান হবে, কোনটি নীতিনির্ধারণে ঢুকবে, আর কোনটি আড়ালে হারিয়ে যাবে-এই সিদ্ধান্তগুলো নেয় খুব অল্প কয়েকটি শক্তিশালী প্রতিষ্ঠান। এই নিয়ন্ত্রণব্যবস্থার ইতিহাস বুঝতে হলে আমাদের ফিরে যেতে হয় একজন ব্যক্তির কাছে: রবার্ট ম্যাক্সওয়েল।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিজ্ঞান দ্রুত সম্প্রসারিত হচ্ছিল, রাষ্ট্রগুলো গবেষণায় বিপুল অর্থ ঢালছিল। এই সুযোগ কাজে লাগিয়ে ১৯৫০-এর দশকে ম্যাক্সওয়েল প্রতিষ্ঠা করেন Pergamon Press। তাঁর কৌশল ছিল সহজ কিন্তু গভীরভাবে রাজনৈতিক। তিনি বুঝেছিলেন-বিজ্ঞানীরা কাজ করেন মর্যাদা ও স্বীকৃতির জন্য, অর্থের জন্য নয়; আর বিশ্ববিদ্যালয়গুলো মর্যাদার জন্য যে কোনো মূল্য দিতে রাজি। তাই তিনি একের পর এক বিশেষায়িত জার্নাল চালু করলেন, গবেষকদের দিয়ে বিনা পারিশ্রমিকে লেখা ও পিয়ার রিভিউ করালেন, আর সেই জার্নালগুলো পড়ার জন্য লাইব্রেরিগুলোকে চড়া দামে সাবস্ক্রিপশন কিনতে বাধ্য করলেন। ম্যাক্সওয়েল নিজেই একে বলেছিলেন- “চিরস্থায়ী অর্থ উপার্জনের যন্ত্র” (perpetual financing machine)।

এই মডেলেই জন্ম নেয় আধুনিক একাডেমিক প্রকাশনার ক্ষমতা-কাঠামো। গবেষণার টাকা আসে জনগণের কর থেকে, শ্রম দেয় গবেষকেরা, কিন্তু নিয়ন্ত্রণ থাকে প্রকাশকের হাতে। জ্ঞান এখানে আর সার্বজনিক সম্পদ থাকে না-এটি হয়ে ওঠে পেওয়ালের আড়ালে বন্দী পণ্য। আজ Elsevier, Springer Nature, Wiley-এর মতো প্রকাশনা জায়ান্টরা ঠিক করে দেয়- কোন জ্ঞান বৈধ, কোনটা গুরুত্বপূর্ণ, আর কে সেই জ্ঞান পড়ার অধিকার পাবে। এই ক্ষমতা সবচেয়ে ক্ষতিগ্রস্থ করে বাংলাদেশের মতো দেশগুলোকে-যেখানে গবেষণা হয়, কিন্তু পড়ার সুযোগ থাকে না; ভুল ধরা যায়, কিন্তু সংশোধনের ক্ষমতা থাকে না।

প্রশ্নটা তাই শুধু একাডেমিক নয়, গভীরভাবে রাজনৈতিক: জ্ঞান কে তৈরি করে, কে নিয়ন্ত্রণ করে, আর কে তার মূল্য চুকায়?

Before you go ...

We're building a community of experts dedicated to rebuilding trust and serving the public by making knowledge available to everyone. Join us at the beginning of our journey and receive a curated list of articles in your inbox twice a week. Be among our first subscribers!

Get our newsletter

The BD-Feature
Academic rigour, journalistic flair

You might also like

No related posts found.